খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোলাম পরওয়ারের আসনে কারচুপির অভিযোগ, ভোটের ফল চ্যালেঞ্জ
  ভিডিও কলে বিদেশ বসে চিকিৎসায় শিশু মৃত্যু, অভিযোগে হাসপাতালের কার্যক্রম বন্ধ
  চোখে আঘাত ও পা ভেঙেছে মোজতবা খামেনির
  নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা
  রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির
  সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি
  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ
  বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
  অডিও ফাঁসে তোলপাড় বটিয়াঘাটা:গঙ্গারামপুরইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমানকে কারণ দর্শানো নোটিশ
  খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটলনা. নিহত ৮.

চোখে আঘাত ও পা ভেঙেছে মোজতবা খামেনির

[ccfic]

নিজস্ব প্রতিনিধি: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিনেই আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার পায়ের হাড় ভেঙে গেছে এবং চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।এর আগে একটি ইসরায়েলি সূত্র জানিয়েছিল, গত সপ্তাহে হত্যাচেষ্টার সময় তিনি আহত হন। কয়েক দিন ধরেই তার আহত হওয়ার খবর নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছিল।সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান জানিয়েছেন, হামলার সময় মোজতবা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হন। সেই সময়ই তিনি আহত হন।সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। আঘাতের কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে ধারণা করা হচ্ছে।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ বলেছেন, মোজতবা খামেনি আহত হলেও তিনি নিরাপদে আছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই।গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। তবে তিনি জানিয়েছেন, এই সপ্তাহে যুদ্ধ বন্ধ হচ্ছে না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT