
ডেক্স : অদ্য ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় নগরীর নয়াবাটি হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ মাঠ প্রঙ্গণে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রকিবুল ইসলাম এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন এবং জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মোখতার আহমেদ, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, খুলনা।কমিশনার তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহারের সফল বাস্তবায়নের লক্ষ্যে যে কল্যাণমুখী কর্মসূচি হাতে নিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণ তার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারগুলো ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। কমিশনার আরও বলেন, এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি একটি পরিবারকে ন্যূনতম অর্থনৈতিক স্বস্তি দিতে পারে। যখন একটি পরিবার তাদের মৌলিক চাহিদা পূরণে কিছুটা স্বচ্ছলতা অর্জন করে, তখন অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতাও অনেকাংশে কমে যায়। কারণ ছোটখাটো অনেক অপরাধের পেছনে দারিদ্র্য, বেকারত্ব ও হতাশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে এবং একদিন একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, সেই প্রত্যাশাই আমরা করি।এসময় খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, জেলা প্রশাসক, খুলনা জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন জনাব রাজিব আহমেদ, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা জনাব অনিন্দিতা রায়-সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
