খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
  যশোরে পিস্তল ও ককটেলসহ বেজপাড়ার রনি আটক
  দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
  রাজধানীর মোহাম্মদপুরে বিড়াল হত্যা: আসামি শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন
  সংসদের প্রথম অধিবেশনে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত।
  শিশুকে দিয়ে প্রতিবেশীর সঞ্চয়ের টাকা হাতানোর অভিযোগ; বিতর্কিত হাসিবকে ঘিরে এলাকায় তোলপাড়
  সরিষাবাড়ীতে ৪ নারী পকেটমার গ্রেপ্তার
  স্বামী বেঁচে থাকতেই অন্যত্র বিয়ে, আদালতে মামলা

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা এক বাংলাদেশি নাগরিকসহ চারজন আহত হয়েছেন।পৃথক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘চারজন কর্মী আহত হয়েছেন এবং তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জরুরি পরিকল্পনা গ্রহণের কারণে বেশিরভাগ টার্মিনাল থেকে আগেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল।এছাড়াও যাত্রীদের ফ্লাইট নিশ্চিত হওয়ার আগে বিমানবন্দরে না আসতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ, কারণ যেকোনো সময় ফ্লাইটের সূচী পরিবর্তন হচ্ছে।সংযুক্ত আরব আমিরাত সরকারের দেওয়া তথ্যমতে, ইরানি হামলার ফলে এ পর্যন্ত তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালের নাগরিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।অন্যদিকে ইরানে হামলা শুরুর পর থেকে  বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান চলাচল ব্যাঘাত ঘটে। পরে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হলেও এখনও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছে না এয়ারলাইন্স সংস্থাগুলো

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT