খুলনা, বাংলাদেশ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত.
  বাংলাদেশি তেলবাহী জাহাজে বাধা দেবে না ইরান
  নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
  মধ্যপ্রাচ্যের তিন দেশে আবারও ইরানের হামলা
  ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা
  ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
  ৩ দিনব্যাপী ঈদ উৎসব ঘোষণা এনসিপির
  আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কৃষক কার্ড দিতে সক্ষম হব
  ১১ দিনে ঢাকায় বাতিল ৩৬৭ ফ্লাইট
  কবর থেকে উত্তোলন করা ৪৭টি মাথার খুলি-হাড় উদ্ধার উদ্ধার, আটক ৪

খুলনায় ক্যান্সার হাসপাতালের ১৫ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :খুলনায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে বজলুর রহমান ওরফে বজুল (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ) বেলা পৌঁনে ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালে এ ঘটনা ঘটে।মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। নিহত বজলু সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামের বাবর আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা পৌঁনে ১২টার দিকে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলায় কাজ করছিলেন সিনিয়র রড মিস্ত্রি বজলুর রহমান। হঠাৎ পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে গিয়ে বজলুর রহমান ওরফে বজুল নামে এক শ্রমিক নিহত হয়েছে। তার বাড়ী সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামে। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT