
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার- রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া, দুর্যোগ বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহড়ার মাধ্যমে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনিরুল ইসলাম, জেজেএস-এর ক্লাইমেট চেঞ্জ এডুকেটর তানিয়া ইসলাম, অঞ্জনা বসুসহ শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ। কর্মসূচিতে সহযোগিতা করে জেজে এস (JJS) খুলনা।
