নিজস্ব প্রতিনিধি :গত ১০ দিনে ইসরায়েলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২হাজার ৩৩৯ জন। এই আহতদের মধ্যে এখনও হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৩০০ জন এবং আহত হয়েছেন ১০ হাজারেরও অধিক।