খুলনা, বাংলাদেশ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন আগামীকাল
  হাদির হত্যাকারীদের ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ
  হাদির খুনির সঙ্গে সেলফি, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা
  ঈদের আগেই জ্বালানি সমস্যার সমাধান চান জামায়াত আমির
  তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
  দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
  বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  হাদি হত্যায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ভারতের কাছে ফেরত চাওয়া
  ডুমুরিয়ায় পেট্রোল ও অকটেন সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা
  গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এডভোকেট ফিরোজ আহমেদের স্মরণ সভা

দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধিঃ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে দাকোপ উপজেলায় আলোচনা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় খুলনা জেলার দাকোপ উপজেলা  প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বনাঢ্য র,্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে পরে  সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু।  অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীদের অবহেলার কোন সুযোগ নেই। প্রতিবছর সারা বিশ্বের ন্যায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ আমরা যথাযথ সম্মানের সাথে পালন করে থাকি। অসমতা পুরুষের সাথে নয় সেটা হয়ে থাকে নারীদের সাথে। নারীদেরকে একজন মা, বোন বা স্ত্রী না ভেবে তাকে প্রথমত একজন মানুষ ভাবা আমাদের প্রত্যেকের উচিত। এমনকি তাদের শ্রমের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। নারীদের প্রতি সমবেদনা নয়, তাদের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করা আমাদের কর্তব্য। প্রধান অতিথি আরও বলেন প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের জন্য যদি আমরা একটি কমফোর্ট রুমের ব্যবস্থা রাখতে পারি তাহলে নারী-কর্মীরা তাদের কর্মক্ষেত্রে একদিকে যেমন তাদের ব্যক্তিগত কাজ করতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদবোধ করবে পাশাপাশি দাপ্তরিক কাজও তারা সুন্দরভাবে করতে পারবেন।কোদ দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার রেক্সোনা আক্তার, উদাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহিদুল্লাহ, শিক্ষা ও আইসিটি অফিসার সমীর বিশ্বাস, নির্বাচনঅফিসার রবিউল ইসলাম  । অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা

তাং ৯/৩/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT