খুলনা, বাংলাদেশ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন আগামীকাল
  হাদির হত্যাকারীদের ফেরত পাঠানোর বিষয়ে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ
  হাদির খুনির সঙ্গে সেলফি, মুখ খুললেন ডাকসু নেত্রী জুমা
  ঈদের আগেই জ্বালানি সমস্যার সমাধান চান জামায়াত আমির
  তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
  দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
  বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  হাদি হত্যায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ভারতের কাছে ফেরত চাওয়া
  ডুমুরিয়ায় পেট্রোল ও অকটেন সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা
  গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এডভোকেট ফিরোজ আহমেদের স্মরণ সভা

বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া  আক্তার:বাগেরহাটে নিখোজের ৬ দিন পরে ডোবা থেকে গীতা রানী দাস (৫৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার ওই বৃদ্ধার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (০৪ মে) সন্ধ্যা থেকে ওই নারী নিখোজ ছিলেন। পরের দিন বৃহস্পতিবার (০৫ মে) নিখোজের বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন ওই নারীর ভাইয়ের ছেলে শোভন দাস।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী এক নারী দুপুরের দিকে ডোবা থেকে শাক তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।ওই নারীল একমাত্র ছেলে দূর্জয় দাস বলেন, আমার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন, হঠাৎ  করে বিভিন্ন সময়ে হাউজে, পুকুরে পড়ে যেতো। গত বুধবার সন্ধারা পর থেকে তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে আমরা অনেক খুজেছি মাইকিং করেছি থানায় সাধারণ ডায়রিও করা হয়েছিলো।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ মাসুম খান বলেন, পরিবারের তথ্য মতে আমরা জানতে পেরেছি তিনি মানসিক বিকার গ্রস্ত বা মিরগি রোগে আক্রান্ত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর কারণ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT