খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেএমপি কমিশনারঃ

[ccfic]

ডেক্স : আজ ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় খুলনা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ভাষা আন্দোলন বিষয়ক বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার আহমেদ, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক, খুলনা।অনুষ্ঠানে পুলিশ কমিশনার কবি আবু জাফর ওবায়দুল্লাহর হৃদয়স্পর্শী পংক্তি স্মরণ করে তিনি বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি প্রথমবারের মতো বুকের রক্ত দিয়ে নিজের ভাষার অধিকার রক্ষা করেছিল। সালাম, রফিক, বরকতসহ অগণিত শহিদের আত্মত্যাগ থেকেই আমাদের সকল স্বাধিকার আন্দোলনের সূচনা। তিনি বলেন, বাংলা আমাদের আবেগ ও আত্মপরিচয়ের ভাষা। জীবন-জীবিকার প্রয়োজনে আমরা নানা ভাষা শিখবো, কিন্তু মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। প্রযুক্তির যুগেও আমাদের বাংলায় ভাব প্রকাশে সচেতন হওয়া প্রয়োজন।

পুলিশ কমিশনার আরও বলেন, একটি উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা প্রয়োজন। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যাবো সমৃদ্ধ বাংলাদেশের পথে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT