খুলনা, বাংলাদেশ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি
  চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মন্ত্রী
  জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব
  অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান
  খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
  গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
  সংসদের প্রথম অধিবেশন বসবে কবে?
  প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান
  টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
  যশোরে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

বিএনপি-এনসিপির রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৩

[ccfic]

নিজস্ব প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপি প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন।ঘটনার বিবরণে জানা গেছে, রাস্তার উপর টাঙানো নির্বাচনী ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।আরও পড়ুন: চট্টগ্রাম-৮ আসন / এনসিপিকে সমর্থন দিয়েও ইশতেহার ঘোষণা করলেন জামায়াতের প্রার্থীসংঘর্ষের খবর পেয়েই এনসিপি (১১ দলীয় জোট) প্রার্থী সারজিস আলম ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT