খুলনা, বাংলাদেশ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি
  চাঁদাবাজির মতো অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মন্ত্রী
  জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব
  অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান
  খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
  গাইবান্ধায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
  সংসদের প্রথম অধিবেশন বসবে কবে?
  প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার অফিস করবেন তারেক রহমান
  টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
  যশোরে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:২০২৬-২০২৮ কার্যকালের জন্য জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে এসব পদে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।বৈঠকে জামায়াত আমির কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য চারজনকে নায়েবে আমির নির্বাচিত করা হয়। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মাওলানা আনম শামসুল ইসলাম।সেক্রেটারি জেনারেল হয়েছেন মিয়া গোলাম পরওয়ার। সহকারী সেক্রেটারি জেনারেলরা হলেন মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সদস্যরা হলেন এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. মোহাম্মাদ রেজাউল করিম।কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত হয়েছেন ৫৯ জন। তাদের মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম; নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।সারাদেশে ১৪টি অঞ্চলে পরিচালক মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন রংপুর-দিনাজপুর অঞ্চল: মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চল: এটিএম আজহারুল ইসলাম, রাজশাহী অঞ্চল: মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোর অঞ্চল: মোবারক হোসাইন, খুলনা অঞ্চল: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশাল অঞ্চল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চল: অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চল: মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চল সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণ অঞ্চল: আবদুর রব, ফরিদপুর অঞ্চল: ড. হামিদুর রহমান আযাদ সাবেক, সিলেট অঞ্চল: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল: মাওলানা এটিএম মা’ছুম, চট্টগ্রাম অঞ্চল: মাওলানা মুহাম্মাদ শাহজাহান।উল্লেখ্য, এর আগে রুকনদের গোপন ভোটের ভিত্তিতে গত বছরের ১ নভেম্বর ডা. শফিকুর রহমানকে তৃতীয়বারের মত আমির নির্বাচিত করা হয়। পরে তিনি শপথ গ্রহণ করেন। সে সময় মজলিসে শূরার মতামত নিয়ে শুধু এটিএম আজহারকে নায়েবে আমির নির্বাচিত ও শপথ পড়ানো হয়। বাকি পদগুলো জাতীয় নির্বাচন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের পর কেন্দ্রীয় কমিটিগুলো নতুন করে নির্বাচন ও গঠন করা হলো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT