খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

কেশবপুরের কন্দর্পপুর গ্রামে বৃহস্পতিবার ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে এলাকাবাসীর আয়োজনে এবং শ্রী অরুণ সিংহ-এর সার্বিক তত্ত্বাবধানে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি-শ্রী দিপক কুমার পাল, সাধারণ সম্পাদক-শ্রী শ্যামল কুমার বসু ও কোষাধ্যক্ষ-শ্রী অসিত কুমার পাল জানান, “কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ ভক্ত সনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপানার্থে মনের কালিমা মোচন করবার মানসে, কৃষ্ণ ভক্ত আগমণ উপলক্ষে এবারও (নতুন নির্মাণকার্য চলমান) কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী দ্বিবার্ষিক শ্রীশ্রী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”
বৃহহস্পতিবার (৫ ফেব্রুয়ারি-২৬) কৃষ্ণপক্ষ চতুর্থী তিথিতে শত শত ভক্তের আগমনে মঙ্গল প্রদীপ, মঙ্গলঘট স্থাপন, শুভগন্ধাধিবাস ও ভাগবত আলোচনার মধ্য দিয়ে যজ্ঞের অধিবাস শুরু হয়। ভাগবত আলোচনাকালে-প্রভুপাদ শ্রীমৎ স্বপন কৃষ্ণ দাস গোস্বামী, আশ্রম অধ্যক্ষ, গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা জানান, এই অধিবাসের মধ্য দিয়ে পরিচিতি ও কমিটির সভাপতি-সম্পাদকসহ গ্রামের প্রবীন ব্যক্তিদের ফুল, মালা ও চন্দন দিয়ে উৎসাহিত করাই হলো প্রধান কাজ। ভাগবত সম্পর্কে আরও আলোচনা করেন, শ্রী অপরূপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অধ্যক্ষ, বালিয়াডাঙ্গা দেবালয়, কেশবপুর, যশোর ও শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস সাতক্ষীরা। নিত্য সেবায়েত ছিলেন, কন্দর্পপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের শ্রীযুক্ত বাবু সুভাষ চন্দ্র পাল (পঞ্চা)।
শুক্র ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি-২৬) অরুণোদয় থেকে অখন্ড তারকব্রহ্ম শ্রীশ্রীহরিনাম সংকীর্তন, যথারীতি পূজা ও প্রসাদ নিবেদন। রবিবার (৮ ফেব্রুয়ারি-২৬) প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সমাপন। অতঃপর নাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা। মন্দিরে পূজা ও মহোৎসব শেষে মহাপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর থানা এস,আই লক্ষণ, কনস্টেবল সাকিল, সহকারী আইনজীবী অমর কৃষ্ণ কর (বাবু), অবসরপ্রাপ্ত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ, মাগুরালী সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, নারায়ন চন্দ্র ফৌজদার (এন,সি, ফৌজদার) বিশিষ্ট হোমিও চিকিৎসক, কেশবপুর, ইন্দ্রজিৎ সাহা, পরিচালক, আস্থা ক্ষুদ্র ঋণ সমিতি, কেশবপুর, পরেশ চন্দ্র কু্ণ্ডু, প্রভাষক, আবু সারাফ সাদেক কারিগরী কলেজ, সাগরদাঁড়ি, দেবব্রত ঘোষ, বাগেরহাট ক্লাস্টার ইঞ্জিনিয়ার এস,ডি,এফ পাইকগাছা, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার গোপাল কৃষ্ণ চৌধুরী, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক গণেশ চন্দ্র পাল, চিকিৎসক শ্যামল রায়সহ ভক্তবৃন্দরা।উল্লেখ্য, নির্মান কাজ চলমান মন্দিরে অনুষ্ঠিত যজ্ঞানুষ্ঠানে আপনার সকল প্রকার দান আন্তরিকতার সাথে গ্রহণ করা হবে। মহাপ্রভুর মালসা ভোগ প্রণামী ৩৫১ টাকা।
ছবিঃ
০৬/০২/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT