খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?
  ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত
  একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ
  ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ
  বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা
  যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম
  আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব : তাসনিম জারা
  তেরখাদার বারাসাতে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এফ এম উবায়দুল্লাহ

“জনগণই সকল ক্ষমতার উৎস” — খুলনা-৫ আসনে উন্নয়ন ভাবনার কথা বললেন মোহাম্মদ আলি আসগার লবি

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

খুলনা-৫ আসনের মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এবং শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি ভাই।(খুলনার সময়ের খবর এ-র  প্রতিবেদকের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন)“জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়ন করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।” তিনি আরও বলেন, খুলনা-৫ আসনের তরুণ সমাজকে মাদকমুক্ত করে গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ ক্ষেত্রে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সড়ক ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমানো হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকারে মোহাম্মদ আলি আসগার লবি ভাই বলেন, খুলনা-৫ আসনকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে তিনি জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে চান। জনগণের মতামত ও সমস্যা শুনে তা বাস্তবায়নের মধ্য দিয়েই টেকসই উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT