খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত

দেশে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি এবং কৃষি কার্ড প্রদান করা হবে- আজিজুল বারী হেলাল.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার//

খুলনা ৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক
আজিজুল বারী হেলাল বলছেন, এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি, উন্নয়ন ও সুশাসনের পথে ফিরতে চায় খুলনা-৪ আসনের মানুষ।

তিনি বলেন, নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ণের বিভাজন নয় “সবার জন্য সমান অধিকারই হবে তার রাজনীতির মূল ভিত্তি।

আজিজুল বারী হেলাল তিনি আরও বলেন- শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার আধুনি কায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

খুলনা ৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের ভাষায় বলেন যে-অবহেলিত এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় এই জনপদের উন্নয়ন বারবার থমকে গেছে। তিনি সকল দলের প্রতি আহ্বান জানান যে মাদক, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের কোন দলেই যেনো জায়গা না দেওয়া হয়।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। তিনি এ সময় দিঘলিয়ার পথের বাজারে নির্বাচনী পথসভায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন আজিজুল বারী হেলাল।

আজিজুল বারী হেলাল তিনি আরও বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে বেকার যুবকদের জন্য বাস্তব ভিত্তিক কর্ম সংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশা পাশি নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা হবে। সারাদেশে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে।

এ ছাড়াও গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে পাশে থাকতে চান তিনি।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, শরীফ ইকবাল হোসেন, বিল্লাল মোল্লা, গাজী জাকির হোসেন, মাষ্টার আবুল কালাম আজাদ, মোল্লা নাজমুল হোসেন,মোল্লা মনিরুজ্জামান,

খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এডভোকেট সেতাঁরা সুলতানা, শিখা বেগম, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন , খন্দকার ফারুক হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন সভাপতি জামশেদ কবির জুয়েল,

বারাকপুর শফিউদ্দিন, আব্দুল্লাহ আল নিপু, সাজ্জাদ মোল্লা, মহাম্মদ শেখ, আল আমিন মোল্লা, সেলিম মোড়ল, নজরুল মোড়ল, ইবাদ আলী মোড়ল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার ফরমাইস খানার মিতালী সংঘের মাঠে বিকাল ৪ টায় চ্যানেল টুয়েন্টিফোরের লাইভ প্রোগ্রাম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অংশ গ্ৰহণ,
মাগরিব বাদ ফরমাইস খানার ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগে অংশগ্ৰহণ এছাড়া

রাত সাড়ে ৭ টায় দৌলতপুর খেয়াঘাটে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ এবং রাত সাড়ে ৮ টায় দিঘলিয়া ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেন।

এর আগে আজিজুল বারী হেলাল বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া কামনা করেন। তিনি দিঘলিয়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এসব কর্মসূচিতে জেলা বিএনপি, দিঘলিয়া উপজেলা বিএনপি, রুপসা ও তেরখাদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT