খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় সেনহাটি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবের আমেজ ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার একঝাঁক কলম সৈনিক সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাস, মাস্টার নজির আহম্মেদ এবং বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য শেখ মোহাম্মদ আলী মিন্টু, আরিফুল ইসলাম হাসান, মোঃ রফিকুল ইসলাম, এস. এম. শামীমুল ইসলাম, ইয়াসিন আলী মোড়ল ও মোঃ আলাউদ্দিন।

সংবাদকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ এবং তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি এম. সিদ্দিক উজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি সৈয়দ রাশেদুজ্জামান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT