খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

রূপসায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত .

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অফদার মোড় এলাকায় ইজি বাইকের ধাক্কায় মারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মারিয়া ওই গ্রামের ইমন সিকদারের মেয়ে।

তথ্য ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে।

ঘটনার পর ইজিবাইক চালক গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারিয়াকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরবর্তী তে হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১২টা ১৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পিকিং সিকদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।হাসপাতালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

এ ঘটনায় ঘাতক ইজিবাইকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রূপসা থানায় পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT