খুলনা, বাংলাদেশ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

দিঘলিয়ায় সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এম. সিদ্দিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার শেখ নজির আহম্মেদ, প্রতিভাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ লিপি খাতুন, খান এ সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান গাজী, সূর্যমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন এবং আইডিয়াল কেজি স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT