
শহিদুল ইসলামর প্রতিনিধি :
প্রতিযোগিতার সবচেয়ে বড় কথা জয় লাভ নয়,অংশ গ্রহণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে ২ দিনব্যাপী ৪০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বর্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে, যার মধ্যে ছিলো সুচে সুতা পরানো, বাস্কেটবল নিক্ষেপ, রোপ ডান্স, ব্লু ইয়েলো রেড গেম, মার্ভেল ড্রেস হাড়িভাঙ্গা, চেয়ারে সিটিং,মেধা যাচাই সহ শিক্ষকদের জন্য ইভেন্ট ছিল বাস্কেটে বল নিক্ষেপ করা।অনুষ্ঠান শেষে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান নির্ধারিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সম্পূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ জাবেদ ফয়সাল (লিটন)ক্রিয়া পরিচালনায় ছিলেন, সরকারি শিক্ষিকা ঝর্ণা খাতুন ও দ্বীজেন্দ্র নাথ রায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ বিশ্বাস।আরো উপস্থিত ছিলেন, সরকারি শিক্ষক প্রবীর কুমার পাল, পলাশ কান্তি মজুমদার, প্রণব কুমার বিশ্বাস, রাধিকা বিশ্বাস, বিধুভুষন চক্রবর্তী,হিরুনুর রশিদ সহ সকল শিক্ষক মন্ডলী ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
