খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাগেরহাট–১ আসনে শেষ মুহূর্তের উত্তাপ, কে হাসবেন শেষ হাসি?

[ccfic]

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট–১ সংসদীয় আসনে দিন দিন বাড়ছে ভোটের উত্তাপ। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য এই নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় প্রার্থী, নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও টানটান উত্তেজনা।
এ আসনে প্রাথমিকভাবে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই–বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় চূড়ান্তভাবে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে কয়েকজন প্রভাবশালী প্রার্থীর মধ্যেই।
বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। তার পাশাপাশি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম. এ. এইচ সেলিম, জামায়াত জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান (দাঁড়িপাল্লা প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ দলীয় জোটভুক্ত আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)–এর মনোনীত প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম (এফসিএ)–এর নামও আলোচনায় রয়েছে। একই সঙ্গে ১০ দলীয় জোট থেকে বাগেরহাট–১ আসনটি উন্মুক্ত রাখার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এতে করে জোটভুক্ত শরিক দলগুলোর মধ্য থেকে একাধিক প্রার্থীর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
চায়ের দোকান থেকে শুরু করে কৃষকের মাঠ, খেলার মাঠ ও রাজনৈতিক আড্ডা—সবখানেই এখন একটাই আলোচনা, কে হবেন বাগেরহাট–১ আসনের পরবর্তী সংসদ সদস্য। কার ভোটব্যাংক কতটা শক্তিশালী, কার সাংগঠনিক ভিত্তি মজবুত এবং কার সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ দৃঢ়—এসব বিষয় নিয়েই চলছে ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ।
স্থানীয় ভোটারদের মতে, এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত জনগণের রায়ই নির্ধারণ করবে বিজয়ের ভাগ্য।
সব জল্পনা–কল্পনার অবসান ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারি। এখন বাগেরহাট–১ আসনের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের দিনের দিকে—শেষ হাসিটা কে হাসবেন, সেই রায় দেবে ব্যালট বাক্সই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT