খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

খুলনায় আধুনিক হাসপাতাল ও হেলথ কার্ড চালুর ঘোষণা, রকিবুল ইসলাম বকুল।

[ccfic]

অনলাইন ডেক্স :

সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই আসনে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। যা অত্র অঞ্চলের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন আনবে। এর সাথে প্রতিটি নাগরিকের জন্য চালু করা হবে বিশেষ ‘হেলথ কার্ড’। এই হেলথ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের উন্নত ও মানসম্মত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

রবিবার (১৮ জানুয়ারি) বাদ জোহর ১৪নং ওয়ার্ডের মুজগুন্নি আবাসিক-এর বকুলতলা ১নং সড়ক মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মেট্রোপুলিশ লাইন হাই স্কুল ইউনিট বিএনপি আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ইউনিট বিএনপির সভাপতি অব. পুলিশ পরিদর্শক আব্দুল মোতালেব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

রকিবুল ইসলাম বকুল বলেন, এই আসনে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালের বিশেষত্ব হিসেবে প্রতিটি নাগরিকের জন্য থাকবে ডিজিটাল হেলথ কার্ড সুবিধা, যার মাধ্যমে আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়া অনেক সহজ ও সুশৃঙ্খল হবে। স্থানীয় জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়াই তার এই পরিকল্পনার মূল লক্ষ্য।

বকুল আরো উল্লেখ করেন, এই হাসপাতাল এবং হেলথ কার্ডের সমন্বয়ে অত্র এলাকায় স্বাস্থ্যসেবায় এক অভাবনীয় ও নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নত চিকিৎসার অভাব পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে যা আধুনিক খুলনা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক শেখ জাহিদ হোসেন-এর সঞ্চালনায় নাগরিক শোকসভায় উপস্থিত ছিলেন কেডিএ-এর সাবেক সচিব বাশারুল কবির, ডা. হারুনর রশীদ, ইঞ্জিনিয়ার পরিমল কুমার দাস, প্রফেসর শেখ ফজলুর রহমান, খ্রিস্টান প্রতিনিধি জোহান মন্ডল, ব্যাংকার খালিদ বাবু, স্থানীয় মন্দির কমিটির সহ-সভাপতি সুভাষ নন্দী, সাধারণ সম্পাদক সঞ্জয় নন্দী, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক শাহনাজ সরোয়ার সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT