খুলনা, বাংলাদেশ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
  নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা।
  কয়রায় ঘুষ ছাড়া মিলছে না জেলে কার্ডের চাল
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) এবং ৩ টি জিআর পরোয়ানা ভুক্ত ০১ জন অর্থাৎ মোট ০২ জন আসামী গ্রেফতারঃ-
  মাননীয় প্রধানমন্ত্রী স্বস্ত্রীক খুলনা মেট্রোপলিটন পুলিশ পুনাক স্টল পরিদর্শন করেন:
  অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ
  খুলনাসহ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  কয়রায় ঘুষ ছাড়া মিলছে না জেলে কার্ডের চাল
  প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণপিটুনির শিকার স্বামী!
  সোনাডাঙ্গায় বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

বাগেরহাট–১ আসনে কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা।

[ccfic]

 

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট–১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে তিনি মোল্লাহাট উপজেলার মোল্লারকুলসহ আশেপাশের গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কপিল কৃষ্ণ মন্ডলের জন্য দোয়া কামনা করেন এবং ভোট প্রত্যাশায় শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগকালে রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাগেরহাট–১ আসনের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে একটানা পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করায় রেনজিনা আহম্মেদ প্রিয়াংকার প্রতি সাধারণ মানুষের আস্থা ও আগ্রহ আরও বেড়েছে।
এ সময় স্থানীয় নারী ভোটাররা বলেন, “রেনজিনা আহম্মেদ আমাদের মেয়ের মতো। তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে আমরা তাকে সবসময় আমাদের পাশে পাবো।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT