খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

খুলনায় তালিকাভূক্ত ৪ সন্ত্রাসী গ্রেফতার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম ৪ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সঙ্গীতা হোটেল থেকে খুলনা মহানগরীর তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান ওরফে জিতু (৩৩), তার সহযোগী জাহাঙ্গীর হোসেন মিয়া (৪৫), শাওন (২৪) ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ (২৮)কে  গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজী, বিস্ফোরক আইন, দ্রুত বিচার  আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১ টি হত্যা মামলাসহ ও ১০ টি মামলা রয়েছে, যার মধ্যে ১ টি মামলায় সে যাবৎজীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং দশ হাজার টাকা জরিমানার সাজা প্রাপ্ত । শাওনের বিরুদ্ধে ২ টি হত্যা মামলাসহ ৬ টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯ টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT