খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রঃ শিক্ষকের স্ত্রীর পরলোকে গমন

[ccfic]

পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি :

চুকনগর দিব্যপল্লী মাঃ বিদ্যালয়ের প্রাক্তন
প্রধান শিক্ষকের স্ত্রী, দৈনিক আজকের সংবাদের কেশবপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক গ্রামের কাগজের মঙ্গলকোট প্রতিনিধি ও কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথের মেঝ বোদি সাবিত্রী রানী দেবনাথ (৭২) ব্রেনস্ট্রোক জনিত কারণে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারী-২৬) সকাল সাড়ে ৯ টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। সাবিত্রী রানী চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্ম্মল চন্দ্র দেবনাথ-এর সহধর্মিণী ও মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ-এর মা। দুপুর ২ টায় নিজ গ্রাম বসুন্তিয়া মহাশ্মশানে তার শেষ কৃত্তানুষ্ঠান সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউছুপ ঢালীসহ নেতৃবৃন্দ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, সার্জেন্ট উৎপল কান্তি সরকার, এস আই শিমুল মণ্ডল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর শাখার সাভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল দত্ত, সুকদেব দেবনাথ, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, কন্দর্পুপুর পূজা উদযাপন কমিটির তত্বাবধায়ক অরুণ সিংহ, সভাপতি দীপক পাল, রফিকুল ইসলামসহ শত শত ভক্ত।
তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দেশ বরণ্য শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মোঃ আবিদ হোসেন মোল্লা, (সাবেক বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ), কেশবপুর উপজেলার প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT