খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় মৎস্য দপ্তরের বিশেষ অভিযান: লক্ষাধিক টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ধ্বংস,

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নৌখাল নামক খালে অবৈধ জাল ও পাটা উচ্ছেদে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি-র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন দিঘলিয়া থানার এএসআই কবির বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে আরও সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সদস্যরা। অভিযান চলাকালীন খাল থেকে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ও পাটা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি জানান, “নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে পোনামাছসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটি জলজ জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান।”
অভিযান চলাকালে স্থানীয় মৎস্যজীবীদের মাঝে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। সরকারি নিয়ম অমান্য করে অবৈধ জাল ব্যবহার ও জলাশয় দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সম্পদ রক্ষা এবং জলজ পরিবেশ সংরক্ষণে দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT