খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

[ccfic]

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি CSR কার্যক্রমের আওতায় ৩শত শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির এ ধরনের সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

এ বিষয়ে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রতিনিধি বলেন, সামাজিক দায়িত্ববান প্রতিষ্ঠান হিসেবে আমরা এলাকার মানুষের পাশে থাকতে চাই। প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এই কনকনে শীতে শীতার্তদের মাঝে একটু উষ্ণতা দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার), মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী, ইন্দ্রজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রকৌশলী কেএম মহিউদ্দিন আবির, নিরাপত্তা কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম জনি, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার সহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT