খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

[ccfic]

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব মাঠে বিদ্যালয়ের ১৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মোঃ ফরহাদ হোসেনের জ্ঞানগর্ব বক্তব্য এবং প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম কর্তৃক বেলুন, ফেস্টুন এবং পায়রা উড়িয়ে বিদ্যালয়ের ১৩৮ তম বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন ২০২৫ এর উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের অভিবাদন জানান এবং শপথ গ্রহণ করেন।বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বিউটি পারভিন এবং ক্রীড়া শিক্ষক ওমর আলী বিশ্বাস এর শ্রুতি মধুর কন্ঠে উপস্থাপনের মধ্য দিয়ে ২৭ টি ইভেন্টের মাধ্যমে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিটি ইভেন্টে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ পর্ব শেষ হলে দেশের নামিদামি শিল্পীদের সুরেলা কন্ঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT