খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নগরীতে অস্ত্র-গোলাবারুদ এবং বোমাসহ সন্ত্রাসী গ্রেফতারঃ

[ccfic]

শেখ শামীমুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টীম ৩০ জানুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকার ২৯ নং রোডের ৩২ নং বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট হতে সন্ত্রাসী (১) মোঃ শান্ত ইসলাম (২৫), পিতা-মোঃ রেজাউল ইসলাম, সাং-নাজির শংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং (২) মোঃ আলিমুল হোসেন (২০), পিতা-মৃত মুরাদ হোসেন মুন্না, সাং-বেজপাড়া, চোদ্দারপাড়, থানা-কোতয়ালী, জেলা-যশোর’ কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন, ১ টি শটগানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রংয়ের হটপটের ভিতরে রক্ষিত লাল-কালো কসটেপ দ্বারা মোড়ানো ২ টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন তৎসহ অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।পুলিশ জানায় প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত সন্ত্রাসী শান্ত এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১ টি হত্যা ও মাদকের মামলাসহ মোট ৪ টি মামলা এবং অপর সন্ত্রাসী আলিমুলের বিরুদ্ধে ১ টি মামলার তথ্য পাওয়া গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT