খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনার সাচিবুনিয়া মোড়ে নগদ টাকা সহ জালটাকা ব্যবসায়ী গ্রেফতার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক এস এম মশিউর রহমান:ঢাকা গুলিস্থান থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাসে খুলনার উদ্দেশ্যে ৩ জন জাল নোট ব্যবসায়ী টিকিট কেটে বাসে ওঠে।গোপন সংবাদের ভিত্তিতে লবণ চারা থানা পুলিশ এর একটি চৌকস টিম আগে থেকে সতর্ক অবস্থানে বসে থাকে খুলনা বিশ্বরোড সাচিবুনিয়া মোড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জানতে পেরে বাস থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে অপরাধীরা। পুলিশের হাতের নাগাল থেকে কিছুটা আগে দৌড়ে চলে যায় এক অপরাধী। এলাকার স্থানীয় এক যুবকের সহতায় ধরা পড়ে এক অপরাধী। যুবকের সাহসী পদক্ষেপের জন্য প্রশংসা করেছেন আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণ। তিন অপরাধের মধ্যে দুজনকে গ্রেফতার করতে পেরেছে  পুলিশ সদস্যরা। আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বড় বড় মহানগরীতে জাল টাকার ব্যবসার রমরমা একটি বাজার সৃষ্টি করতে চাই এই চক্রটি। প্রাথমিকভাবে তাদের কাছে ৫০০ টাকার তিনটি বান্ডেল থেকে ১টি নোট কম পাওয়া গিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সুধী সমাবেশ করে জনগণকে সচেতন অপরাধ নির্মূলে পুলিশকে সহায়তা করার বিষয় তৎপর করছেন। তারই ধারাবাহিকতায় সমাজের নিকৃষ্ট অপরাধীদের একটি চক্রকে করতে পেরে খুশি এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT