খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

নলডাঙ্গায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

নলডাঙ্গামহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় নলডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদসহ বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান ও থানার ওসি সাকিউল আযম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT