খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিঘলিয়া তুচ্ছ ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিটের ঘটনায় অভিযো

[ccfic]

নিজস্ব প্রতিবেদক;

দিঘলিয়া-চন্দনীমহল ভূঁইপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর ও মারপিট ও লুটপাটের ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।৬ জানুয়ারি জমি সংক্রান্ত বিষয় নিয়ে মোঃ নজরুল গাজী ও বাবর আলী গ্রুপের সাথে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে ঐদিন সকাল ১১ টায় দিঘলিয়া থানায় মনি বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের জের ধরে ৭ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় মনি বেগমসহ তার স্বামী মুজিবর ছেলে জিলানী ও ছেলের বউ মঞ্জিলাকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে মনি বেগম বলেন, ৬ জানুয়ারি ও ৭ জানুয়ারি দুদিন হামলা, আমার ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট করে। তাই আমি দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করি। তবে আমারই প্রতিপক্ষ অর্থের লেনদেনের মাধ্যমে থানা কে বসে নিয়ে আসেন থানা আমার কোন অভিযোগে কাউকে আটক বা মামলা কোনটাই নেননি।এ বিষয় শেখ মুজিবর বলেন, নজরুল গাজী ও বাবর আলী গ্রুপ অভিযোগ করে এলাকায় এসে হুমকি দিয়ে বলছেন মামলা করছি তোদের পুলিশ দিয়ে ধরিয়ে নেব। তোদের কোন বাপ আছে বাঁচাবে দেখবো।উল্টো আমারি প্রতিবেশী নাসরিন আক্তার ও মাসুদ দুই ভাই বোন এ ঘটনার ভিডিও ধারণ করলে তার বিরুদ্ধেও থানায় মামলা করেছেন অভিযুক্তরা।মনি বেগমের লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন মোঃ এস্কেন, মোঃ সুমন, মোঃ নজরুল গাজী, মোঃ শাহিদুল, মোঃ জিকির মল্লিক, মোঃ আপন, মোঃ শাহীন, হাফিজা বেগম, বাবু , ফিরোজা বেগম ও আমেনা বেগমের নামে মারধরের করার অভিযোগে ৬ ও ৭ জানুয়ারি দুটি লিখিত অভিযোগ করলেও দিঘলিয়া থানার কর্মকর্তারা অভিযোগটি আমলে নেননি।এ ঘটনায় দিঘলিয়া থানার ওসি এস এম শাহীন বলেন, দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দুপক্ষ এই অভিযোগ করেছে ঘটনার বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT