খুলনা, বাংলাদেশ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

‘একটা চাদর হবে’ গানের শিল্পী সুমন মারা গেছেন

[ccfic]

বিনোদন ডেস্ক :

আলোচিত ব্যান্ডসংগীতশিল্পী জেনস সুমন আর নেই। জনপ্রিয় গান ‘একটা চাদর হবে’-এর জন্য বিশেষভাবে পরিচিত এই শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিশ্চিত করেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমন।পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুমন। দ্রুত তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলেও চিকিৎসকেরা আর তাঁকে বাঁচাতে পারেননি। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।জেনস সুমনের জন্মনাম ছিল গালিব আহসান মেহেদি। সুমন নামেই তিনি সংগীতজগতে পরিচিতি পান। নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীতচর্চা শুরু করেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন বিটিভির একটি অনুষ্ঠানে প্রচারিত ‘একটা চাদর হবে’ গানটিকে ঘিরে। গানটি প্রচারের পর রাতারাতি জনপ্রিয়তা পান তিনি।সংগীত ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন সুমন। তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘আয় তোরা আয়’, ‘একটা চাদর হবে’, ‘চেরী’সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ পায়। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘মন চলো রূপের নগরে’ ছিল তাঁর শেষ অ্যালবাম। এরপর দীর্ঘ বিরতিতে চলে যান তিনি।সংগীত ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন সুমন। তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘আয় তোরা আয়’, ‘একটা চাদর হবে’, ‘চেরী’সহ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ পায়। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘মন চলো রূপের নগরে’ ছিল তাঁর শেষ অ্যালবাম। এরপর দীর্ঘ বিরতিতে চলে যান তিনি।১৬ বছরের বিরতির পর গত বছর আবারও সংগীতে ফেরেন সুমন। ‘আসমান জমিন’ গানটির মাধ্যমে নতুন করে শ্রোতাদের দৃষ্টি কাড়েন তিনি। এরপর নিয়মিতই নতুন গান প্রকাশ করছিলেন। গায়ক জেনস সুমনের মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT