খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

পুঠিয়ায় মর্ডান কসমেটিকসে অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেডে র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট, কাঁচামালের মান, লেবেলিং ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করেন র‍্যাব ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেবেল ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এছাড়া লাইসেন্সবিহীন ৩টি পণ্য উৎপাদনের প্রমাণও মেলে।

এ বিষয়ে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘পুঠিয়া উপজেলা প্রশাসন, র‍্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বানেশ্বর এলাকায় যেসব প্রতিষ্ঠান এখনো অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’তিনি আরও বলেন, ‘উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT