খুলনা, বাংলাদেশ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের আওতায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমের কারণে ওই এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পরিষেবা লাইন স্থানান্তরের সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে পারে। তাই এই রুটে চলাচলকারী জনসাধারণ ও চালকদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার এবং প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এর কাজ চলছে। সরকারি উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা চেয়ে তারা সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT