খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

ইংরেজি “শুভ নববর্ষের“ শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা – এ্যাড, জিএম আব্দুস সাত্তার

[ccfic]

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিনিধি:

পাইকগাছা আইনজীবী সমিতির ৬ষ্টবার  নির্বাচিত সভাপতি ,জেলা বিএনপির সদস্য ও পাইকগাছা পৌরসভার  মেয়র প্রার্থী , পাইকগাছা উপজেলার কৃতি সন্তান , জিএম আব্দুস সাত্তার আইনজীবী সহ সর্বস্তরের জনসাধারণ ছাড়াও দেশ ও প্রবাসে বসবাসরত সকল শুভাকাঙ্খীদের ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ইংরেজী নববর্ষ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, এই কামনা করি আমরা। শুভ নববর্ষ। ‘নতুন বছর আসে নতুন বার্তা নিয়ে, গেল বছরের সকল গ্লানি, হতাশা, অপ্রাপ্তি ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে ইংরেজী নববর্ষ/২০২৫ কে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। দেশ ও বিশ্বশান্তির লক্ষ্যে কাজ করতে হবে একতাবদ্ধ হয়ে। পাইকগাছার  সকল আইনজীবীদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আইনজীবীদের সকল সুবিধা অসুবিধা সহ বিভিন্ন বিষয়ে বদ্ধপরিকর নতুন বছরের এটা আমার অঙ্গীকার । “শুভ নববর্ষ “ দেশের জনগণ ইংরেজী নববর্ষ/২০২৫ কে স্বাগত জানাচ্ছে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশে গণতন্ত্র এবং সুশাসনকে আলিঙ্গন করার প্রত্যয় নিয়ে। নতুন বছরে বাংলাদেশ দুঃশাসনমুক্ত হোক, গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হোক, জনগণের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হোক এবং সকলে ঐক্যবদ্ধভাবে জনপ্রত্যাশিত শক্তিশালী গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন, সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, অর্থনীতি পুনরুজ্জীবিত এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে একটি ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু হোক এই আমাদের প্রত্যাশা। ইংরেজী নতুন বছর ২০২৫ সকলের জন্য হয়ে উঠুক আনন্দময়, সাফল্য ও সমৃদ্ধির।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT