খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
  অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

বটিয়াঘাটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[ccfic]

বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নে খালিদ স্মৃতি যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের সুরখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র করে দৌলতপুর ফুটবল একাদশ বনাম ফুলবাড়ী ফুটবল একাদশ। পরবর্তীতে ট্রাইবেকারে ফুলবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দৌলতপুর ফুটবল একাদশ। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা ও সুরখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মারুফ জমাদার। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি, সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম শিপার ও গোলাম হাসান, ইউপি সদস্য কালাম হাওলাদার, মনিরুজ্জামান মনি, মোঃ মাহবুবুর রহমান, ইউনুস শেখ, মিন্টু মালি, মোজাফফর শেখ, তৈবুর রহমান, আকরাম জমাদার, পান্না জমাদ্দার, মইদুল শেখ, তুরান হোসেন রানা, আসাবুর সরদার, আজমল জমাদ্দার, ডাঃ ওসিউর রহমান, সাংবাদিক আক্তারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার দর্শক বৃন্দ। খেলার মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন রবিউল শেখ, অলিউর রহমান, পাপুল জমাদ্দার, তারিক আহমেদ টিটু, রিয়াজুর রহমান, মনিরুল ইসলাম, ফিরোজুর রহমান ফিরোজ সহ খালিদ স্মৃতি যুব সংঘের সদস্যবৃন্দ। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ২৪ ইঞ্চি স্মার্ট টিভি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT