খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে একটি পরিবারের দুটি ঘর পুড়ে ভস্মীভূত

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে একটি পরিবারের দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর গ্রামে। জানা গেছে, গতকাল বুধবার রাত আনুমানিক রাত ৯ টার দিকে আগুন লাগে। যা মোবাইলের চার্জার থেকে সুত্রপাত হয়। উপজেলার গোপালপুর গ্রামের মোসলেম দফাদারের ছেলে জলিল দফাদার। আর জলিলের ছেলে মাসুমের বসত ঘরে চার্জে থাকা মোবাইলে বিদ্যুৎ শর্টসার্কিট হয়ে আগুন লাগে। যে আগুন মুহূর্তেই এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়ার আগেই দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়। মাসুমের বাবা জলিল জানায়, তিনি একজন ভ্যান ও ঘোড়ার গাড়ী চালক। তার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। যাতে তার প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT