খুলনা, বাংলাদেশ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিলেন ড. ইউনূস
  তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের
  বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু, বাসর রাতেই বিধবা নববধূ
  শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
  নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
  ভারুয়াখালীতে ফসলী জমি দখলের অপচেষ্টা, পুলিশী সহায়তায় উদ্ধার 
  ইসলামী আন্দোলন খুলনা ২২ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
  দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, সহকারী শিক্ষককে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরালের অভিযোগ।।
  যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
  বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

[ccfic]

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক
ওয়াকথন, মুক্তআড্ডা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। এ উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ওয়াকথন উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার সকলের প্রতি আহবান জানান। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে ওয়াকথনে বিজয়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও জুলাই কন্যাদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তআড্ডা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক খান মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে নগরীর শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে জেলা সমাজসেবা কার্যালয় পর্যন্ত ওয়াকথন বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT