খুলনা, বাংলাদেশ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,
  ইসলামপুরে অবৈধ পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থদন্ড
  অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত:
  খুটাখালীতে কভার্ডভ্যানের ধাক্কায় খাদে বাস,আহত ৮
  খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন: উপাচার্য
  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা
  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাক্ষাৎ :
  খুলনা বিভাগের ১০ জেলার ২৪টি উপজেলায় ৭৭ হাজার যুবককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের সূচনা হয়:

ঈদগাঁওতে সরকারি ঘর দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ, পরিদর্শনে অনিয়মের চিত্র 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ডে সরকারি আশ্রয়ণের ঘর দখল,ভাড়া দেওয়া ও সরকারি জায়গা অবৈধভাবে ঘেরাও করে রাখার অভি যোগ পাওয়া গেছে। এমনকি যাদের নামে খতিয়ান বা বৈধ মালিকানার কাগজপত্র নেই, তারাও সরকারি ঘরে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত পরিদর্শনে এসব অনিয়মের চিত্রে উঠে আসে।দেখা যায়, সরকারি ঘর দখলের পাশাপাশি কিছু ঘরের চারপাশে টিনের বেড়া দিয়ে অতিরিক্ত জায়গা ঘেরাও করে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলের রাস্তা এবং বিনোদনের জন্য নির্ধারিত জায়গাও দখলের আওতায় চলে গেছে বলে অভিযোগ পাওয়া যায়।এই সময় উপস্থিত ছিলেন,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইউপি সদস্য নুরুল কবির,ঈদগাঁও ভূমি কর্মকর্তা কহিনুর আক্তার, ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য, উপজেলা আনসার বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।পরিদর্শন শেষে আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ দায়িত্বে অবৈধভাবে নির্মিত সব ঘেরা বেড়া ও দখলকৃত অতিরিক্ত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি যাদের বৈধ দলিল ও সরকারি বরাদ্দ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, কেবল তারাই নিয়ম অনুযায়ী ঘরে বসবাস করতে পারবেন বলে জানানো হয়।এসময় ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল,ঘেরাবেড়া অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT