
আবিদুর রহমান আলিফ:-খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ডুমুরিয়া, খুলনা-এর আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি উপস্থিত নারীদের উদ্দেশে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন।উঠান বৈঠক শেষে জেলা প্রশাসক মহোদয় ডুমুরিয়া থানা, সাজিয়াড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোয়াদ্দার পাড়া কমিউনিটি ক্লিনিক এবং ডুমুরিয়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার এবং সহকারী কমিশনার (ভূমি), ডুমুরিয়া, খুলনা মোঃ সোহেল রানা
