খুলনা, বাংলাদেশ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপ্রাপ্তবয়স্ক চালকসহ ১০ টমটম আটক
  চিতলমারীতে ডেঙ্গুতে আক্রান্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী
  ঈদগাঁও বাজারে মালবাহী গাড়ী প্রবেশে নিয়ম নীতি নেই, যানজটে নাকাল 
  বটিয়াঘাটা উপজেলার সুরখালী গাওঘরা বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময়সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি : থানা ইনচার্জ এস এম মিজানুর রহমান
  গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার
  গাজীপুরে গ্রেপ্তার খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম
  খুলনা দৌলতপুরে এসআরবি সঙ্গে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
  যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার।
  স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গারাও আসছে…….ঈদগাঁওতে ধান কাটা শ্রমিকের দ্বিগুন দামে হতাশ চাষীরা 
  বটিয়াঘাটা উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন:

আট মাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩

[ccfic]

কয়রা (খুলনা) প্রতিনিধি,, বিএম আলামিন ইসলামখুলনার কয়রায় অপহরণের ৮ মাস পর দশম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছেন পুলিশ। রোববার দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কয়রা থানার ওসি রাশেদুল আলম।তিনি জানান, গত ১৫ মার্চ উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নামে এক তরুণীকে অপহরণ করা হয়। সে জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই তরুণীর মা আসমা পারভীন বাদী হয়ে গত ২৫ মার্চ কয়রা থানায় মামলা করেন। এরপর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে তৎপর হয় পুলিশ। অপহরণকারিরা তাদের ব্যবহৃত মোবাইল নাম্বার পরিবর্তন করা এবং বার বার স্থান পরিবর্তন করায় উদ্ধার ও গ্রেফতারে সময় ক্ষেপন হয়েছে বলে জানান তিনি। অবশেষে গোপন সূত্রের মাধ্যমে অপহরণকারিদের অবস্থান নির্দিষ্ট করে অভিযান চালানো হয়। প্রথমে খুলনা শহরের সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে অপহরণকারিদের সহযোগী একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ি অভিযান চালিয়ে বাগেরহাট থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও জড়িতের গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তাঁর মা আছিয়া খাতুন (৪৮) ও তাঁর ভাই ইউছুপ গাজী (২৪)।এ অভিযান পরিচালনা করেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও কয়রা থানার এস আই বিজন কুমার মন্ডল। তিনি বলেন, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই ভিকটিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত থাকে। রোববার গোপন সূত্রে খবর পেয়ে খুলনা শহর থেকে অপরণকারি রুবেল গাজীর ভাই ইউছুপ গাজীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ি বাগেরহাট জেলার শরণখোলায় তাদের আত্মীয়ের বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রী ও অপহরণকারি রুবেল গাজী ও তাঁর মাকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT