
অনুপম মল্লিক, ডুমুরিয়া, খুলনা :-খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কলেজের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি বিমল মল্লিকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর সোমবার দুপুর ১২টায় রংপুর কলেজের সম্মেলন কক্ষে এ অভিষেক সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমরেশ মণ্ডল, অধ্যক্ষ রংপুর কলেজ ও চেয়ারম্যান রংপুর ইউনিয়ন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক রঞ্জন বিশ্বাস।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক ডুমুরিয়া উপজেলা বিএন পি জনাব শেখ সরোয়ার হোসেন, খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সন্দীপ চ্যাটার্জী, রংপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খোকন তালুকদার, রংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব খান রাব্বি, প্রতিষ্ঠাতা সদস্য চিত্তরঞ্জন জোদ্দার, অবসরপ্রাপ্ত শিক্ষক দুর্গাপদ জোদ্দার এবং বিশিষ্ট সমাজসেবক আশীষ কবিরাজসহ অন্যান্য অতিথিবৃন্দ।নতুন সভাপতির অভিষেক অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁদের বক্তব্যে কলেজের অতীত ঐতিহ্য, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সুন্দর, সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।নবনিযুক্ত সভাপতি বিমল মল্লিক তাঁর বক্তব্যে বলেন, তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর। কলেজের উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের অগ্রগতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে কলেজের ময় শিক্ষক, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
