খুলনা, বাংলাদেশ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপ্রাপ্তবয়স্ক চালকসহ ১০ টমটম আটক
  চিতলমারীতে ডেঙ্গুতে আক্রান্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী
  ঈদগাঁও বাজারে মালবাহী গাড়ী প্রবেশে নিয়ম নীতি নেই, যানজটে নাকাল 
  বটিয়াঘাটা উপজেলার সুরখালী গাওঘরা বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময়সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি : থানা ইনচার্জ এস এম মিজানুর রহমান
  গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার
  গাজীপুরে গ্রেপ্তার খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম
  খুলনা দৌলতপুরে এসআরবি সঙ্গে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
  যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার।
  স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গারাও আসছে…….ঈদগাঁওতে ধান কাটা শ্রমিকের দ্বিগুন দামে হতাশ চাষীরা 
  বটিয়াঘাটা উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন:

কেশবপুরে শীতের আগমনের সাথে সাথেই আজাদ মার্কেটে শীতার্থদের ভীড়

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুর আজাদ মার্কেটে শীতার্থদের পর্যাপ্ত ভীড় জমেছে। যশোর-সাতক্ষীরা হাইওয়ে রোডের পূর্ব পাশে বিএনপি কার্যালয়ের পিছনে আজাদ মার্কেটে দীর্ঘদিন ধরে বার মাস কম-বেশি পুরাতন কাপড়ের বাজার বসে। শীতের আগমনের সাথে সাথেই শীতার্থ মানুষের ভীড় জমেছে শুরু করেছে। এ কারণে আজাদ মার্কেট থেকে শীতের পুরাতন কাপড় কিনতে ভীড় করছে কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতারা।জানা গেছে, কেশবপুর শহরের প্রাণ কেন্দ্র থানার মোড়েকেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ আবুল হোসেন আজাদ এই জমির মালিক। তাঁর প্রায় ৪০ শতক পড়ে থাকা জমির ওপড় গড়ে উঠেছে আজাদ মার্কেট। এ মার্কেটে প্রায় অর্ধশত দোকান রয়েছে।এই মার্কেটটি দীর্ঘ প্রায় ২৬/২৭ বছর ধরে ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়না।দোকানের মালিকরা সকলেই দেশী-বিদেশী পুরাতন কাপড়ের ব্যাবসা করে সংসার যাত্রা নির্বাহ করে থাকেন। কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম হওয়ায় কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতারা ভীড় করছে এ মার্কেটে।ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এ মার্কেটের কাপড়গুলো জাপান, চায়না, আমেরিকা, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করেন ঢাকা ও চট্টগ্রামের বড় বড় ব্যাবসায়ীরা। সেখান থেকে কিনে এনে তারা সুলভমূল্যে এ মার্কেটে বিক্রি করেন।পৌর এলাকার বাজিতপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, শীতের আগমনের আভাষ দেখে তিনি ৩’শ টাকায় একটি জ্যাকেট কিনেছেন। কম দামে ভাল জ্যাকেট কিনতে পেরে তিনি বেশ খুশি।ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের গৃহীনী মমতা খাতুন জানান, শুনেছি আজাদ মার্কেটে কম দামে ভাল মানের শীতের কাপড় পাওয়া যায়। তাই তিনি শীতের কাপড় কিনতে কেশবপুরের এ মার্কেটে এসেছেন।ব্যাবসায়ী মশিয়ার রহমান জানান, “এ মার্কেটে বিনা ভাড়ায় গত ১৩ বছর ধরে পুরাতন কাপড়ের ব্যবসা করে আসছি। শীত আসার সাথে সাথে গত বৃহস্পতিবার থেকে বেচা-কেনা বেড়েছে। আমাদের ঘর মালিক এত সুবিধা দেওয়ার জন্য তাঁর কাছে কৃতজ্ঞ। এর ফলে ব্যবসায়ীরা কোনো ধরনের মাসিক ভাড়া ছাড়াই ব্যবসা করার সুযোগ পাওয়ায় তারা তুলনামূলক কম খরচে ব্যবসা পরিচালনা করতে পারছেন।”এ বিষয়ে মার্কেটের মালিক আলহাজ্জ আবুল হোসেন আজাদ-এর সাথে কথা হলে তিনি জানান, এখানকার ব্যাবসায়ীর সকলেই কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তাদের কাছ থেকে কোন রকম ভাড়া নেওয়া হয় না।ছবিঃ১৫/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT