খুলনা, বাংলাদেশ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপ্রাপ্তবয়স্ক চালকসহ ১০ টমটম আটক
  চিতলমারীতে ডেঙ্গুতে আক্রান্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী
  ঈদগাঁও বাজারে মালবাহী গাড়ী প্রবেশে নিয়ম নীতি নেই, যানজটে নাকাল 
  বটিয়াঘাটা উপজেলার সুরখালী গাওঘরা বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময়সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি : থানা ইনচার্জ এস এম মিজানুর রহমান
  গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার
  গাজীপুরে গ্রেপ্তার খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম
  খুলনা দৌলতপুরে এসআরবি সঙ্গে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
  যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার।
  স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গারাও আসছে…….ঈদগাঁওতে ধান কাটা শ্রমিকের দ্বিগুন দামে হতাশ চাষীরা 
  বটিয়াঘাটা উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন:

পাইকগাছা কপিলমুনি ২৫৫ পিস ইয়াবাসহ ইয়াসমিন গ্রেপ্তার

[ccfic]

মোঃ শফিয়ার রহমান।পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাছিরপুর এলাকার মো. আনারুল ইসলাম কালুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।অভিযানকালে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়িতে আনারুল ইসলাম কালুকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন স্থান থেকে সর্বমোট ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার নারীকে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান বলেন, মাদকদ্রব্য নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসাসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT