খুলনা, বাংলাদেশ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপ্রাপ্তবয়স্ক চালকসহ ১০ টমটম আটক
  চিতলমারীতে ডেঙ্গুতে আক্রান্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী
  ঈদগাঁও বাজারে মালবাহী গাড়ী প্রবেশে নিয়ম নীতি নেই, যানজটে নাকাল 
  বটিয়াঘাটা উপজেলার সুরখালী গাওঘরা বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময়সভা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি : থানা ইনচার্জ এস এম মিজানুর রহমান
  গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার
  গাজীপুরে গ্রেপ্তার খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম
  খুলনা দৌলতপুরে এসআরবি সঙ্গে গুলি বিনিময়ের পর বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
  যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার।
  স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গারাও আসছে…….ঈদগাঁওতে ধান কাটা শ্রমিকের দ্বিগুন দামে হতাশ চাষীরা 
  বটিয়াঘাটা উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন:

চিতলমারীতে ডেঙ্গুতে আক্রান্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী

[ccfic]

 

জেলা প্রতিনিধি, বাগেরহাট:-বাগেরহাটের চিতলমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে চিতলমারী সরকারি এসএম মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলী বিশ্বাস রায়হান (১৪)। তার ডেঙ্গু পজিটিভ শনাক্ত হওয়ার খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।জানা গেছে, রায়হান চিতলমারী সরকারি এসএম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তার ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফলে ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে সে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।এদিকে, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।স্থানীয়দের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।একইসঙ্গেশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া জরুরি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT