
নিজস্ব প্রতিবেদক খুলনা। যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মোঃ রাকিব হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।রোববার (১৫ নভেম্বর ২০২৬) রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল নাভারন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত রাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার ইসলামপুর এলাকার আবুল হাসেমের ছেলে। অভিযানকালে তার চায়ের দোকানে তল্লাশি চালিয়ে তার দেখানো ও বের করে দেওয়া মতে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।পরে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামিম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা, ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
