
শেখ নাসির উদ্দীন, খুলনাঃ-শনিবার (১৪ নভেম্বর) দুপুর ৩ টায় নগরীর খাদিমুল ইসলাম মাদ্রাসা অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার উদ্যোগে ওলামা সম্মেলন জেলা সভাপতি মাওঃ শেখ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসানের পরিচালনায় প্রধান অতিথির আলোচনা করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওঃ মুফতী হেদায়েতুল্লাহ খান আজাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী গোলামুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী আজীমুদ্দিন।ওলামা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা পশ্চিমের সভাপতি হাফেজ মাওঃ আসাদুল্লাহ আল গালিব, পূর্ব শাখার সভাপতি এস এম রেজাউল করিম, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, মাওঃ মুজিবুর রহমান, মাওলানা সরোয়ার হোসাইন, মাওলানা আহসান হাবীব, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি মিজানুর রহমান, মুফতি শরিফুল ইসলাম, মুফতি আজিবুর রহমান, মুফতি হেলাল উদ্দিন শিকারী, মাওলানা হারুন অর রশিদ প্রমুখ। নেতৃবৃন্দ সম্মেলন শেষে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার সভাপতি হিসেবে মাওলানা শেখ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান এর নাম ঘোষণা করেন।
