খুলনা, বাংলাদেশ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের সাগরদাঁড়িতে ওসি’র সাথে বাজার কমিটির মতবিনিময়
  স্বাধীনতার পক্ষের শক্তিকে হ্যাঁ বলুন। দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী কে না বলুন।
  কেশবপুর জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন
  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  ডুমুরিয়ার ‘গফফার সড়ক’: অসম্ভবকে সম্ভব করার এক ইতিহাস, দেড় হাজার নারিকেল গাছের বর্তমান কী?
  ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার ওলামা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- মাওঃ আব্দুল্লাহ, সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম
  দাকোপে বাজুয়ায় দিপাবলী উৎসবে মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠিত
  শীতের আগমনের বার্তা , খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা , প্রস্তুত করছেন , রস ও গুড়ের অপেক্ষায় গ্রামবাসী ।
  ​খুলনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক, খুলনা:-চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা বড়িসহ হাসিবুর রহমান (৩৯) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। একইসঙ্গে এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বেলা পৌনে দুইটার দিকে নগরের কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার হাসিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। এ সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের হার্ডজিপ গাড়িটিও জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭।পাশাপাশি এ ঘটনায় গ্রেপ্তার হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT