খুলনা, বাংলাদেশ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যশোরের সাগরদাঁড়িতে ওসি’র সাথে বাজার কমিটির মতবিনিময়
  স্বাধীনতার পক্ষের শক্তিকে হ্যাঁ বলুন। দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী কে না বলুন।
  কেশবপুর জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  অভিযোগের পর অভিযোগ, তবুও কেন নীরবতা? গাছা থানা এলাকায় ছিনতাই-মাদক নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন
  দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  ডুমুরিয়ার ‘গফফার সড়ক’: অসম্ভবকে সম্ভব করার এক ইতিহাস, দেড় হাজার নারিকেল গাছের বর্তমান কী?
  ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার ওলামা সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- মাওঃ আব্দুল্লাহ, সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম
  দাকোপে বাজুয়ায় দিপাবলী উৎসবে মহিলাদের নৌকা বাইচ অনুষ্ঠিত
  শীতের আগমনের বার্তা , খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা , প্রস্তুত করছেন , রস ও গুড়ের অপেক্ষায় গ্রামবাসী ।
  ​খুলনায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

যশোরের বাঘারপাড়া উপজেলায় রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন

[ccfic]

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:-যশোরের বাঘারপাড়ায় রায়পুর ইউনিয়নে দীর্ঘদিন যাবত অনেক চেয়ারম্যান এসেছে এবং গিয়েছে কেউ এই ধরনের উন্নয়নমূলক কাজের জন্য উদ্যোগ নেয়নি ।এতে করে এলাকার মানুষ সবাই এক হয়ে স্থায়ী ভূমি অফিস স্থাপনের জন্য রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে শতশত এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। এতে করে এলাকার মানুষের একটাই দাবি আমাদের ইউনিয়নে একটি ভূমি অফিস স্থায়ীভাবে স্থাপনের করতে অনুরোধ জানাচ্ছি।আজ রায়পুর ইউনিয়নে পরিষদের সামনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে দীর্ঘ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়| এতে বক্তৃতা করেন সমাজসেবক নাজমুস সাকিব সবুজ, মাওলানা গোলাম ইয়াহিয়া, মাওলানা আমিনুর রহমান, অধ্যক্ষ মাওলানা ইখলাচ উদ্দিন, মাস্টার আইয়ুব হোসেন, মাস্টার শামসুর রহমান, বাবুল আক্তার, মাওলানা মঈনুদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আক্তারুল ইসলাম প্রমুখ| সঞ্চালনা করেন জাহাঙ্গীর হোসেন টুকু|মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও প্রায় ২৫ হাজার জনসংখ্যার রায়পুর ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত| এখানে অদ্যবধি ভূমি অফিস নির্মিত হয়নি| যদিও ভূমি অফিসের জন্য জমি অধিগ্রহণ করা আছে| কিন্তু সেখানে অবকাঠামো নির্মাণ করা হয়নি| ফলে ইউনিয়নের ২২ গ্রামের মানুষকে ১০ কিলোমিটার দূরে পার্শবর্তি নারিকেল বাড়িয়া ইউনিয়নে গিয়ে ভূমি সেবা নিতে হয়| সেখানে জমির নামপত্তন, ভুল সংশোধন, পর্চা ও খাজনা সংক্রান্ত কাজে যেতে হয়| এসব কাজে গিয়ে অনেক সময় একদিনে সম্পন্ন করা সম্ভব হয় না| মানুষকে হয়রানির শিকার হতে হয়| সময় ও শ্রম দুটিই বেশি লাগে| উপজেলার জনবহুল ইউনিয়নে অবিলেম্বে ভূমি অফিস নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা| অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়|মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণি পেশার ভিন্ন বয়সি শ’শ’ মানুষ অংশ গ্রহণ করেন| এসময় তাদের হাতে ‘রায়পুরে ভূমি অফিস চাই’ লেখা প্লাকার্ড শোভা পাচ্ছিল|

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT