খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই

[ccfic]

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া।ওয়াপদা সড়কে দুর্বৃত্তের হামলায় রক্তাক্ত সাইফুল, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় প্রেরণ; জননিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সন্ধ্যার আঁধার নামতেই সড়কে দুর্বৃত্তের তাণ্ডব! এবার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন এক ব্যক্তি। শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, সঙ্গে থাকা মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে তারা। খুলনার ডুমুরিয়ায় একের পর এক ছিনতাই ও হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ডুমুরিয়ার মির্জাপুর ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. সাইফুল ইসলাম (৪৫) বাগেরহাট জেলার যাত্রাপুর (রহিমাবাদ) এলাকার বাসিন্দা।জানা গেছে, সাইফুল ইসলাম ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে আড়ংঘাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মির্জাপুর ওয়াপদা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে। এরপর তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁর কাছে থাকা নগদ টাকা খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।পরে স্থানীয় এক ভ্যানচালক রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান।একের পর এক ছিনতাই, নিরাপত্তা কোথায়?ডুমুরিয়ার বিভিন্ন সড়কে ছিনতাই ও দুর্বৃত্তের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। সন্ধ্যার পর সড়কে চলাচল করতেও অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জীবিকার তাগিদে কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ এখন সড়কে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কি না, তা নিয়েই শঙ্কিত।এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে পুলিশের টহল জোরদার, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়তে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT