খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি যশোরের কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমান ক্ষিপ্ত হয়ে উঠেছে খাদ্য সংকটের কারণে। ইতোমধ্যে পর্যাপ্ত খাদ্য সরবরাহের দাবি তুলেছে স্থানীয় জনগণ। হনুমানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন দাবি জানিয়েছেন তারা। খাদ্যের সন্ধানে হনুমান এখন বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে। খাদ্যের খোঁজে এক গাছ থেকে আরেক গাছে লাফ দিতে গিয়ে বিদ্যুতের তারে পড়ে অনেক হনুমান হতাহত হচ্ছে। চিকিৎসার জন্য আহত হনুমান মানুষের শরণাপন্নও হচ্ছে। এমন ঘটনার পর পর্যাপ্ত খাদ্য সরবরাহের পাশাপাশি হনুমান গণনার দাবি আরও জোরালো হয়েছে।কালোমুখ হনুমান দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা কেশবপুরে ঘুরতে আসে। বর্তমানে কেশবপুরে প্রায় ৭ শতাধিক কালোমুখো হনুমান বিচরণ করছে বলে ধারণা করা হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ৫ শতাধিক। তবে কখনও আনুষ্ঠানিকভাবে গণনা না হওয়ায় এর সঠিক সংখ্যা জানা যায়নি। বর্তমানে কেশবপুরে অন্তত ১২টি স্থানে হনুমানের বিচরণ বেশি দেখা যাচ্ছে।স্থানীয়দের দাবি, বন বিভাগ থেকে যে খাদ্য সরবরাহ করা হয় তা হনুমানগুলোর প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। বন বিভাগ থেকে প্রতিদিন কালোমুখো হনুমানের জন্য ৪৭ কেজি ২০০ গ্রাম পাকা কলা, ৬ কেজি ৭০০ গ্রাম পাউরুটি, ৭ কেজি ৩৫০ গ্রাম বাদাম ও ৭ কেজি সবজি সরবরাহ করা হয়। তবে ৫ থেকে ৬টি স্থানে এই খাদ্য পৌছে দেওয়া সম্ভব হয় বলে জানান খাদ্য সরবরাহকারী ভ্যানচালক আতিয়ার রহমান জানান।আদিকাল থেকে কেশবপুরের ভোগতী, বালিয়াডাঙ্গা, মধ্যকুল, খতিয়াখালী, সুজাপুর, ব্রহ্মকাটি, আলতাপোল, বায়সা, রামচন্দ্রপুর, মাগুরাডাঙ্গা, মুজগুন্নী ও দুর্গাপুর এলাকায় হনুমান বিচরণ করে আসছে। তবে এসব এলাকায় বনজ সম্পদ কমে যাওয়ায় হনুমান কেশবপুর ছাড়িয়ে আশপাশের উপজেলাতেও ছড়িয়ে পড়ছে। খাদ্যের সন্ধানে বেরিয়ে অনেক হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাচ্ছে, আবার বিভিন্নভাবে আহতও হচ্ছে।খাদ্য সরবরাহকারী আতিয়ার রহমান বলেন, উপজেলা সদর, হাসপাতাল, বালিয়াডাঙ্গা, খতিয়াখালী, মাগুরাডাঙ্গা ও বাঁকাবশী-নতুনহাট এলাকা ছাড়া অন্য কোথাও নিয়মিত খাদ্য পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সম্প্রতি খাদ্যের সন্ধানে বেরিয়ে আহত একটি হনুমান শহরের ত্রিমোহিনী মোড়ে এসে চিকিৎসার জন্য মানুষের সাহায্য চাইতে থাকে। স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানটির কাছে যেতেই সেটি তার কাঁধে উঠে বসে। পরে তিনি দ্রুত পাশের একটি ফার্মেসিতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাটি দেখে উপস্থিত অনেকে বলেন, সঠিকভাবে হনুমান গণনা করে প্রয়োজন অনুযায়ী খাদ্য সরবরাহ করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।কেশবপুর শহরের সাহাপাড়ার খ্রিস্টান মিশনের পাশের মুদি দোকানদার বিশ্বজিৎ বলেন, সম্প্রতি আমাদের এলাকায় হনুমানের সংখ্যা অনেক বেড়েছে। প্রায়ই দোকান থেকে বিস্কুট, পটেটো চিপস ও বাজারের প্যাকেট নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। আগের তুলনায় এ এলাকায় অনেক বেশি হনুমান এসেছে। পর্যাপ্ত খাবার না পেয়ে হনুমানরা এসে দোকানে হানা দিচ্ছে।ভোগতি গ্রামের আব্দুল গফফার বলেন, খাদ্যের অভাবে হনুমানরা শহরে আসা হাটুরেদের বাজার করা প্যাকেট ধরে টানাটানি করতে থাকে। অনেক সময় তারা ওই প্যাকটে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। যদি হনুমানের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা যেতো তা হলে এমনটি হতো না। তিনি পর্যাপ্ত খাদ্য সরবরাহের দাবি জানান।কেশবপুর গ্রামের গৃহবধু কল্যাণী সাহা বলেন, হনুমানরা দল বেঁধে এসে রান্না ঘরে প্রবেশ করে কলা, বেগুন, শাক সবজিসহ রান্না করা খাবার নিয়ে চলে যাচ্ছে। বাঁধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আক্রমণও করছে।উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস জানান, সম্প্রতি কেশবপুরে হনুমানের সংখ্যা বেড়েছে। ধারণা করা হচ্ছে, বর্তমানে কেশবপুরে ৪ শতাধিক বিরল প্রজাতির কালোমুখো হনুমান১০/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT